সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বরাকের সাংবাদজগতে করোনায় আক্রান্ত সাংবাদিক বিশ্বকল্যান পুরকায়স্থ

দিদারুল ইসলাম, আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ১০:৩৬ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

বরাকের সংবাদজগতে এই প্রথম, কাছাড়ে করোনা আক্ৰান্ত সাংবাদিক। শিলচরের দৈনিক প্রান্তজ্যোতি সংবাদপত্রের সাংবাদিক বিশ্বকল্যান পুরকায়স্থ (তিলক)-এর দেহে আজ করোনা পজিটিভ ধরা পড়েছে।
গত তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। পরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ বাবুল বেজবরুয়ার পরামৰ্শমতে সোয়াব টেস্ট করান। আজ রিপোর্ট পজিটিব এসেছে।
সাংবাদিক পুরকায়স্থ জানান, সামান্য জ্বর ও কাশি থাকার জন্য গত তিনদিন ধরে আমি নিজের ঘরে সেল্ফ আইসোলেশনে রয়েছি। আমার পরিবারের প্রত্যেকেই আমাদের গ্রামের বাড়িতে রয়েছেন।
আমার শারীরিক অবস্থা অত্যন্ত স্বাভাবিক, এবার চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে যেখানে রাখা হবে আমি যাব। প্রত্যেককে বলছি আমার জন্য প্রার্থনা করুন। আমি সুস্থ হয়ে ফিরব।