শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কাছাড় জেলায় বৃহস্পতিবার ১৮জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়

আবুল সাহিদ , শিলচর আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৪ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ১০:২৪ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

কাছাড় জেলায় বৃহস্পতিবার ১৮ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে রয়েছেন গর্ভবতী মহিলা, বিএসএফ ও আসাম রাইফেলস জওয়ান, ডিআরডিএ কার্যালয়ের একজন কর্মচারি সহ অনেকেই। এদিকে মৃত্যুর পর করোনা ছিল বলে ঘোষণা করা হয়েছে একজনের।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন বিমানযাত্রী পজিটিভ হয়েছেন। এরা হলেন, শ্রীকোনার সামসুদ্দিন লস্কর (৩০), তিনি মুম্বাই থেকে ফিরে ছিলেন, হায়দ্রাবাদ থেকে ফেরা বড়জালেঙ্গা এলাকার উপেন্দ্র চন্দ (৩৭), আনন্দখাল বাঘার বিজয় মুরা (২০), দোয়ারবন্দের মতিলাল রিকিয়াসন (২৬), ধলাইয়ের ডার্বি চা বাগানের রাজেশ রি (২৫) এবং আমরাঘাটের পাপ্পু ঠাকুর (৩৪)।