মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চন্দ্রপুর থানার পক্ষ থেকে সচেতনতার মাধ্যমে মাস্ক বিতরণ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার | আপডেট: ১২:৪৮ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার

     

 

বীরভূমের চন্দ্রপুর থানার পক্ষ থেকে মাস্ক না পরা ব্যক্তিদের সচেতন করে তাদের মাস্ক বিতরণ করা হল। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনো অনেকেই ঠিকঠাকভাবে মাস্ক ব্যবহার করছেন না। নানা রকম অজুহাত তাঁরা খাড়া করছেন। চন্দ্রপুর থানার পক্ষ থেকে আজ পথ চলতি মানুষদের যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের সচেতন করা হল । মাস্ক না পরা ব্যক্তিদের চন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হল। উপস্থিত ছিলেন চন্দ্রপুর থানার ওসি বিপ্লব দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা।