শিলচর ওল্ড লক্ষীপুর রোডে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুল পড়ুয়া
দিদারুল ইসলাম, আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪৮ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার | আপডেট: ১১:৪৮ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার
সোমবার বেলা সাড়ে এগারোটায় শিলচরের মধুরবন্দ ওল্ড লক্ষীপুর রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো স্কুল পড়ুয়া।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল পড়ুয়া ভাগাডহরের মেহবুব আহমদ মজুমদারের পালসার বাইকটি একটি লরির পিছন দিকে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাল ওই ছেলেটি। এদিন শহর থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়ে মধুরবন্দ ছুটে আসে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয়।
এদিকে স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন, রাস্তার বেহাল দশার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
