বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে বাজ পড়ে মৃত্যু ১,জখম ৪

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার | আপডেট: ১০:৪৬ এএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার


বীরভূমের রাজনগরে বাজ পড়ে মৃত্যু হল এক মহিলার সাথে জখম হন আরও চারজন। স্থানীয়সুত্রে জানা গেছে রাজনগরের চন্দ্রপুর অঞ্চলের কাঁটাশোলা গ্রামে প্রভাতী দলুই (২৮) নামে এক মহিলার মৃত্যু হয় বাজ পড়ে। সোমবার প্রভাতী দলুইয়ের সাথে আরো চারজন মাঠে চাষের কাজ করছিলেন। সেই সময়য়েই প্রচন্ড জোরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় । সেসময় প্রভাতী দলুইয়ের উপর বজ্রপাত হয় বলে জানা যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রভাতী দলুইয়ের। এই ঘটনায় জখম হন তাঁর সঙ্গে থাকা আরও চার জন। এদের মধ্যে দুইজনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।