মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমে বাজপড়ে মৃত্যু ২

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৭ এএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ০৭:১৭ এএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

 

বীরভূমে বজ্রাঘাতে মৃত্যু হল দুইজনের। প্রথম ঘটনাটি ঘটেছে রাজনগরে। অপরটি খয়রাশোলে।  রাজনগর থানার ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের কানমোড়া গ্রামের দাসপাড়ায়। জানা গেছে সুকুমার রামদাস নামে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি চাষের কাজে মাঠে গিয়েছিল। বিকেলবেলা বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি শুরু হয়। সেসময়ই বজ্রপাত হয় ওই ব্যাক্তির ওপর।  তড়িঘড়ি তাকে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  অপর দিকে খয়রাশোলের কাঁকড়তলা থানার সিরা গ্রামে সঞ্জয় ঘোষ নামে একজন বজ্রাঘাতে মারা যায়। জানা গেছে সঞ্জয় গ্রামের পাশের একটি মাঠে গরু চরাচ্ছিল। সে সময়ই সে বজ্রাঘাতে মারা যায়।