বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে নিহত তৃণমূল নেতার স্মরণ সভা

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:২৯ পিএম, ২০ জুন ২০২০ শনিবার | আপডেট: ১০:২৯ পিএম, ২০ জুন ২০২০ শনিবার


     বীরভূমের রাজনগরের ভবানীপুর ও গাংমুড়ি গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল নেতা বলরাম মন্ডল এর স্মরণ সভা আয়োজিত হল। চার বছর আগে এই দিনে তৃণমূল নেতা বলরাম মন্ডল আলীগড়ে এক নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তৃণমূল কর্মীরা বলরাম মন্ডল স্মরণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন।

   উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রানা প্রতাপ রায়, বামাপদ ঘোষ, শোভন আচার্য্য, জীবন আচার্য্য সহ অন্যান্য তৃনমূল নেতা কর্মীরা।