বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে শহীদ জওয়ানদের স্মরণে মিছিল

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৯ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৯ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার


বীরভূমের রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চীনের সঙ্গে সংঘর্ষে শহীদ ভারতীয় জওয়ান বীরভূমের রাজেশ ওরাং-এর স্মৃতির উদ্দেশ্যে মিছিল আয়োজিত হল রাজনগরে। তৃণমূলের দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। মিছিলে শহীদ রাজেশ ওরাং সহ অন্যান্য শহীদদের স্মরণ করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র বিরোধিতা করা হয়। মিছিলে অংশ নেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধু, তৃণমূল নেতা রানা প্রতাপ রায়, প্রানতোষ ওঝা, পরিমল সাহা, সজল গঁরাই, সেখ কাবুল সহ অন্যান্যরা।