বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

- ডামডিম ক্লাব প্রাঙ্গণে গাছ লাগালো পরিবেশ প্রেমী সংস্থা

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৪ পিএম, ১৪ জুন ২০২০ রোববার | আপডেট: ১১:০৪ পিএম, ১৪ জুন ২০২০ রোববার

- ডামডিম ক্লাব প্রাঙ্গণে গাছ লাগালো পরিবেশ প্রেমী সংস্থা। 
সংবাদদাতা,মালবাজার,১৪জুন। আর কিছু দিন বাদে শুরু হবে অরন্য সপ্তাহ। সেই সপ্তাহ শুরু আগেই মাল ব্লকের ডামডিম ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে গাছ লাগালো ওদলাবাড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাচার এন্ড এডভেঞ্চার। 
রবিবার সকালে ক্লাব প্রাঙ্গণে পৌঁছে যান সংস্থার সদস্য ইলা মিত্র, দ্বিপ দাস, গৌরব নন্দী প্রমুখ। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়দীপ দাস, বুবুন চন্দ। ক্লাব ও সংস্থার সদস্যরা সামাজিক দুরত্ব বজায় রেখে ক্লাব প্রাঙ্গণে ও পাশের গজেন্দ্র বিদ্যামন্দির এলাকায় বেশ কয়েকটি গাছ লাগায়। 
ন্যাচার এন্ড এডভেঞ্চারের সম্পাদক সুজিত দাস বলেন, অরন্যসপ্তাহে প্রতি বছর আমরা বিভিন্ন এলাকায় গাছ লাগাই। এবছর আজ থেকে শুরু করলাম।