শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৬ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পাচারকারী চক্রের পান্ডা ৩২টি স্মার্টফোন সহ গ্রেফতার

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১০ জুন ২০২০ বুধবার | আপডেট: ০৯:২৭ পিএম, ১০ জুন ২০২০ বুধবার

মালদা কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ি পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের চরি অনন্ত পুর গ্রাম পঞ্চায়েতের খোদাবক্স টোলা গ্রামে একটি বাড়ি থেকে  থেকে ৩২টি দামি স্মার্টফোন সহ গ্রেপ্তার করে 1 পাচারকারীকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম সাহিন আখতার৷ তার বাড়ি গোলাপগঞ্জের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের খোদাবক্সটোলা এলাকায়। বিভিন্ন নামিদামি কোম্পানির ৩২ টি স্মার্টফোন পাওয়া যায়  ফোনগুলির বাজারমূল্য আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।