বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে বাঁশ ও মৃৎশিল্পীদের ত্রাণ বিতরণ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৩ জুন ২০২০ বুধবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ৩ জুন ২০২০ বুধবার


উইসেস এন্ড ব্লেসিংস এর অর্থ প্রদানে, আসানসোল বর্ধমান সেবা কেন্দ্রের পক্ষ থেকে এবং রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীদের সহযোগিতায় রাজনগরে বাঁশ ও মৃৎশিল্পীদের ত্রাণ বিতরণ করা হল। আসানসোল বর্ধমান সেবা কেন্দ্রের পক্ষে ফাদার উইলসন ফার্নান্ডেজ জানান এই এলাকার শিল্পীদের আর্থিক দুরবস্থার  কথা সংবাদ মাধ্যমে জানতে পেরে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হল সংস্থার পক্ষ থেকে । এদিন চল্লিশটি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হলো। রাজনগর এলাকার বিভিন্ন জায়গায় দেড় হাজারেরও অধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানা যায়। দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল বর্ধমান সেবাকেন্দ্রের ফাদার অরবিন্দ তির্কে, রিওয়ার্ডের সভাপতি রাজু রায়, রিওয়ার্ডের কর্মী ইমেল হেমব্রম, শম্ভু পন্ডিত, স্থানীয় সমাজসেবী স্বপন সরকার সহ অন্যান্যরা। রিওয়ার্ডের সভাপতি রাজু রায় জানিয়েছেন তাঁরা সবসময় রাজ্যের সমস্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন।