সবং এর মাদুর শিল্পীদের খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব সংবাদদাতা, সবং
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৪৯ এএম, ২ জুন ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৭:৪৯ এএম, ২ জুন ২০২০ মঙ্গলবার
সবং এর দশগ্রামে অসহায় মাদুর শিল্পীদের ত্রাণ বিতরণ করল রিওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসবী সংস্থা। রিওয়ার্ড-এর কর্ণধার রাখী ব্যানার্জ্জী জানান এই এলাকায় বেশ কিছু মানুষ মাদুর শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। এঁদের তৈরি মাদুরের চাহিদাও রয়েছে। এইসব এলাকার মাদুর শিল্পীদের মাদুর কাঠির তৈরি নানারকম শৌখিন জিনিষ আমরা বোলপুর শান্তিনিকেতনের মেলায়ও বিক্রির ব্যাবস্থা করে থাকি। গত দুই মাস ধরে লকডাউন চলার ফলে এইসব মাদুর শিল্পীরা আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। তাই রিওয়ার্ড এর পক্ষ থেকে এইসব মাদুর শিল্পীদের খাদ্যসামগ্রী বিতরণ করা হল। স্থানীয় একটি সংগঠন বিসিএফসি-র সহায়তায় রিওয়ার্ড এর পক্ষ থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রিওয়ার্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাঞ্চন পট্টনায়ক।
