লকডাউনের মধ্যে ও উত্তর নারাইনপুরে বিধায়ক নিজামের কুশপুত্তলিকা দাহ
রাহাতুল আক্তার বড়ভূইয়া
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৮ পিএম, ২৮ মে ২০২০ বৃহস্পতিবার
উত্তর নারাইনপুরে বিধায়ক নিজামের কুশপুত্তলিকা দাহ
হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির বিভিন্ন এলাকায় গ্ৰামীণ রাস্তাঘাট সংস্কারের অভাবে বেহাল রূপধারণ করছে, বিশেষ করে উত্তর নারাইনপুর বাজার হইতে হাড়িওল ব্রিজ,উত্তর নারাইনপুর জিপির কাড়াআলার পার রাস্তা ও নারাইনপুর গাছতলা হইতে মোহনপুর পর্যন্ত E & D বাঁধের রাস্তা সহ সমষ্টির বিভিন্ন স্থানে রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর উপর নিজ সমষ্টি থেকে চরম ব্যর্থতার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার উত্তর নারাইনপুর জিপির সভাপতি এম হিফজুর রহমান লস্কর উত্তর নারাইনপুর জিপির প্রায় শতাধিক জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন এবং বিধায়ক নিজাম হায় হায়, নিজাম উদ্দিন মুরদাবাদ, নিজাম উদ্দিন গো-বেক ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ করার পর জিপি সভাপতি এম হিফজুর রাহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর ব্যার্থতার কথা বলেন।
