বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

লকডাউনে মালদা শহরে বিনামূল্যের মাংসের বাজার বসালেন অম্লান ভাদুরি

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৪৪ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১২:৪৪ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

লকডাউনে মালদা শহরে বিনামূল্যের মাংসের বাজার বসালেন অম্লান ভাদুরি

লকডাউনে বিনামূল্যের মাংসের বাজার বসলো মালদা ইংরেজবাজার পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সদরঘাট এলাকায়।বুধবার সকালে বিনামূল্যের বাজার বসানোর উদ্যোগ নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অম্লান ভাদুড়ী। এদিন প্রায় ২০০০ জন ওয়ার্ডবাসীর মধ্যে মুরগির মাংস, আলু, পিয়াজ, সরষের তেল এবং মসলা বিতরণ করা হয়।৫ টি কাউন্টার থেকে বিলি করা হয় মাংসসহ অন্যান্য সামগ্রী।
টানা দুইমাস ধরে সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে শিশুদের পুষ্টি দিতে এবং মানুষের মুখের স্বাদ বদলানোর জন্য প্রায় ২০০০ ওয়ার্ড বাসীদের হাতে মুরগির মাংস সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেয় স্থানীয় কাউন্সিলর অম্লান ভাদুড়ী।কাউন্সিলর এই উদ্যোগে খুশি এলাকাবাসী থেকে সাধারণ মানুষ।