রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংশোধন শুরু

জাগরণ রিপোর্ট  

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৫২ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

নবম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে সংশোধন  শুরু হয়েছে।

মঙ্গলবার (০৬ নভেম্বর) সকাল থেকে সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  মঙ্গলবার (৬ নভেম্বর) থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে সংশোধন করা যাবে।

রেজিস্ট্রশনের তথ্য সংশোধন করতে সোনালী সেবার মধ্যেমে আজ থেকে মেয়াদ শেষ হওয়ার দিন পর্যন্ত নির্ধারিত খাতে রেজিস্ট্রেশন সংশোধন ফি জমা দিতে হবে।  রেজিস্ট্রেশন সংশোধনে শিক্ষার্থী প্রতি বিভাগ পরিবর্তনে ৫০০ টাকা এবং বিষয় পরিবর্তনে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এন/বিএস