পুলিশের পক্ষ থেকে রাজনগরে ইমামদের রমজানের শুভেচ্ছা
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৮ মে ২০২০ সোমবার | আপডেট: ০৮:৫২ পিএম, ১৮ মে ২০২০ সোমবার
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং রাজনগর থানার পক্ষ থেকে রাজনগর এলাকার বিভিন্ন মসজিদের ইমামদেরকে রমজানের শুভেচ্ছা জানানো হল। রাজনগর বড়বাজার জামে-মসজিদ সহ ঈদগাছা, খোদাইবাগ প্রভৃতি গ্রামের মসজিদের ইমামদের হাতে ইফতারির জন্য ফল-মূল মিষ্টি তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং রমজানের শুভেচ্ছা জানানো হয়। রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি, পুলিশ আধিকারিক হাসিব হাসান, সন্তোষ কুমার জানা, দীপঙ্কর দাস, সুশীল কিস্কু বিভিন্ন গ্রামের মসজিদে গিয়ে সেখানকার ইমামদের শুভেচ্ছা জানিয়ে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিবছরই এই রমজান মাসে ইফতার পার্টির ব্যবস্থা করা হয়ে থাকে। কিন্তু করোনার জেরে এখন শুরু হয়েছে লকডাউন। ফলে এই ইফতার পার্টি করা সম্ভব হয়নি। তাই পুলিশের পক্ষ থেকে প্রতি মসজিদে গিয়ে ইমামদের এভাবেই ফল-মূল মিষ্টি দিয়ে রমজানের শুভেচ্ছা জানানো হল। মসজিদের ইমামরাও জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জিকে।
