মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রাজনগরে ৫০০টি দুস্থ পরিবারকে ত্রাণ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৯ এএম, ৮ মে ২০২০ শুক্রবার | আপডেট: ০৮:৪৯ এএম, ৮ মে ২০২০ শুক্রবার

আসানসোল বর্ধমান সেবা কেন্দ্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উইসেস এন্ড ব্লেসিংস সংস্থার আর্থিক সহায়তায় বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুর ও চন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত ১০ টি গ্রামের দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হল। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হল। এদিন এলাকার এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন আসানসোল বর্ধমান সেবা কেন্দ্র নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার ফাদার উইলসন ফার্নান্ডেজ সহ সংস্থার অন্যান্য কর্মী-সদস্যবৃন্দ এবং রিওয়ার্ড নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রাজু রায়, রিওয়ার্ডের কর্মী ইমেল হেম্বরম, শম্ভু পন্ডিত, সমাজসেবী রানা প্রতাপ রায় ও রাজীব মন্ডল সহ অন্যান্যরা।