সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে স্টেট ব্যাঙ্কের সামনে গ্রাহকের মৃত্যু

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার | আপডেট: ১০:৩৬ পিএম, ২৭ এপ্রিল ২০২০ সোমবার


বীরভূমের রাজনগরের বড়বাজারের বাসিন্দা শ্যামাপদ বিষ্ণু আধার কার্ডের লিঙ্ক করাতে রাজনগর স্টেট ব্যাংকে এসেছিলেন। সে সময় তিনি আচমকাই পড়ে যান। সেখানে কর্তব্যরত রাজনগর থানার সিভিক ভলেন্টিয়াররা সঙ্গে সঙ্গে শ্যামাপদ বাবুকে রাজনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  বছর  ষাটেকের শ্যামাপদ বাবু মিষ্টির দোকানে কাজ করতেন। কিন্তু এখন লকডাউন চলার ফলে কাজও প্রায় বন্ধ ছিল। ফলে তিনি দুশ্চিন্তার মধ্যেও ছিলেন ম। তাছাড়া দীর্ঘদিন অসুস্থ অবস্থায়ও ছিলেন। এদিন স্টেট ব্যাংকের  সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পড়ে গিয়ে শ্যামাপদ বাবুর হার্ট অ্যাটাক হয় বলে জানিয়েছেন তাঁর ভাগ্নে প্রদীপ মজুমদার । শ্যামাপদ বিষ্ণুর স্ত্রী ও এক কন্যা বর্তমান রয়েছেন। শ্যামাপদ বিষ্ণুর মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।