রাজনগর থানায় আয়োজিত রক্তদান শিবির
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৩:৩৯ এএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার | আপডেট: ০৩:৩৯ এএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার রাজনগর থানায় আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। করোনার জেরে চলা এই লকডাউনের সময় জেলায় রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন ।
জেলার হাসপাতালগুলিতে অনেক সময় রক্তের সংকটও দেখা দেয়। এই সংকট মেটানোর উদ্দেশ্যে বীরভূম জেলার বিভিন্ন থানায় এই ধরনের রক্তদান শিবির আয়োজিত হচ্ছে জেলা বীরভূম জেলা পুলিশের তরফ থেকে। রাজনগর থানার ওসি সঞ্চয়ন বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুক্রবার রাজনগর থানায় রক্তদান শিবির আয়োজিত হয়। পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ারগন সহ প্রায় ৫০ জন রক্তদাতা এদিন এই রক্তদান শিবিরে রক্তদান করেন।
