মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বীরভূমের লোকপুর থানার পুলিশি

শেখ রিয়াজ উদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৫ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার | আপডেট: ১১:২৫ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার

সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে বীরভূমের লোকপুর থানার পুলিশি টহল

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: গৃহবন্দি থাকা ব্যাক্তিরা কেনাকাটা করতে বাজারে এলেও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দিচ্ছেন বীরভূম জেলার লোকপুর থানার পুলিশ। সকাল থেকে লোকপুর থানার ওসি রমেশ সাহা সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারদের যৌথ বাহিনী পায়ে হেঁটে টহল দিচ্ছেন লোকপুর বাজার সহ বিভিন্ন দোকান এলাকায়। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, গন্ডির দাগ চুন সহ পরিস্কার রাখা,অযথা ভিড় না করা, মুখে মাস্ক ব্যবহার ইত্যাদি সচেতনতা বিষয়ক প্রচার অভিযান চালানো হয় হাত মাইকিং করে। আজকে লোকপুর বাজার এলাকায় পুলিশের টহলরত অবস্থায় বিরাজমান ছিলেন লোকপুর থানার ওসি রমেশ সাহা,এস আই প্রশান্ত শিকদার,এ এস আই সুবোধ মুখার্জি সহ অন্যান্য পুলিশ ও সিভিক বাহিনী।