মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরে চাঁদ বেকারির তরফে ৭০০ দুস্থকে খাদ্যসামগ্রী বিতরণ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার | আপডেট: ০৪:০৪ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার

 

 

রাজনগরের খোদাইবাগ গ্রামের চাঁদ বেকারির পক্ষ থেকে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করা হল । খোদাইবাগ গ্রামের চাঁদ বেকারির কর্ণধার শেখ হাবল ও তার পুত্র শেখ আকাশ জানান লকডাউনের ফলে দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের এই উদ্যোগ। এলাকার প্রায় ৭০০ জন দুস্থ এবং অসহায় মানুষদের চাল-ডাল আলু সহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং সাবান তাদের হাতে তুলে দেওয়া হয়।

  উপস্থিত রাজনগর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ সুকুমার সাধু, সমাজসেবী প্রাণতোষ ওঝা, সেখ হিরণ, শেখ ফজু সহ চাঁদ বেকারির কর্মীরা ওইসব দুস্থদের হাতে খাদ্য সামগ্রী গুলি তুলে দেন।