হজরতপুরের তৃনমূল নেতা স্বপন সেন ৫হাজার টাকা ত্রাণ তহবিলে দান করলে
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রোববার | আপডেট: ০৯:০০ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রোববার
খয়রাশোলের হযরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সেন নিজ উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা দান করলেন। হযরতপুর দলীয় কার্যালয়ে পাঁচ হাজার টাকার চেকটি স্থানীয় তৃণমূল নেতা তথা খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল পালের হাতে তুলে দেন।
হজরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সেন জানিয়েছেন রাজ্যে মানুষ লকডাউনের ফলে দুর্দশার মধ্যে পড়েছেন। এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা দান করলাম।
