শুক্রবার   ১০ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চন্দ্রপুর থানার উদ্যোগে রামডাঙ্গায় মাস্ক বিতরণ করলেন ডিএসপি

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রোববার | আপডেট: ০৮:৪৮ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রোববার

রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত রামডাঙ্গা আদিবাসী গ্রামে চন্দ্রপুর থানার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হল।
   রামডাঙ্গা গ্রামবাসীদের হাতে এই মাস্কগুলি তুলে দেন বীরভূমের ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি। সঙ্গে উপস্থিত ছিলেন চন্দ্রপুর থানার ওসি বিপ্লব দত্ত। করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য চন্দ্রপুর থানার পক্ষ থেকে এই মাস্কগুলি রামডাঙ্গা গ্রামের আদিবাসীদের মধ্যে বিতরণ করা হয়। এদিন ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রি রামডাঙ্গা গ্রামের আদিবাসী শিশুদের নিজের হাতে মাস্ক পরিয়েও দিলেন।