মাস্ক না পরলেই বাড়ি ফেরাচ্ছে রাজনগর থানার পুলিশ
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার | আপডেট: ১০:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
রাজনগরে মাস্ক না পড়লেই মাঝপথ থেকে বাড়ি ফেরাচ্ছে রাজনগর থানার পুলিশ । মুখ্যমন্ত্রীর নির্দেশ দেওয়া সত্বেও বহু মানুষ মাস্ক না পড়েই বাড়ির বাইরে বেরোচ্ছেন। রাজনগরে বহু মানুষকে দেখা গেল যারা মাস্ক না পরেই দোকান বাজার করতে এসেছেন, লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার কিনছেন আবার ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন। রাজনগর থানার পক্ষ থেকে সবাইকে মাস্ক পরার জন্য মাইকিং করা হল। রাজনগর থানার পুলিশ আধিকারিক সন্তোষ কুমার জানা মাইকিং করে জনগণকে মাস্ক পরার জন্য অনুরোধ করলেন। সাথে যারা মাস্ক না পরে বাজার এসেছেন তাদের সবাইকে বাড়িও ফিরিয়ে দেন।
