মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে নেতা এ বি এ গনি খানের সভা

হক জাফর ইমাম মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৬ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার

 

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য নেতা তথা মালদার রূপকার এবং ভারতের প্রাক্তন রেলমন্ত্রী এ.বি.এ গনি খান চৌধুরীর ১৪ তম প্রয়াণ দিবসে মালদা শহরের রথবাড়ি এলাকায় তার মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করে তাকে শ্রদ্ধা জানালেন মালদা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষী গুহ সাথে ছিলেন মালদা কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা ও কর্মীরা। মঙ্গলবার সামাজিক দূরত্ব মেনে এ বি এ গনি খান চৌধুরীর মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করেন। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে মালদার রূপকার এ বি এ গনি খান চৌধুরীর মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করেন।