শুক্রবার   ১০ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অনন্য নজির পারফেক্ট রুরাল এর

200 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

জব্বার আলী, ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার | আপডেট: ০৯:৩৮ পিএম, ৫ এপ্রিল ২০২০ রোববার


জনগণের সেবায় খাদ্য সামগ্রী বিলি করে নজির গড়লো পারফেক্ট রুরাল ওয়েলফেয়ার সোসাইটি । পাটাগোড়া কেন্দ্রিক ওই সমাজ কল্যাণ মূলক সংস্থার পক্ষ থেকে রবিবার আগ- ডিমটি, খুন্তি ,কমলাগাও এবং সুজালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রায় 200 টি অসহায় গরিব পরিবারকে 5 কেজি চাল  দেড় কেজি আলু 1 কেজি পেঁয়াজ এবং 200 গ্রাম সরিষার তেল বিতরণ করা হয় ।সংস্থার পক্ষে  শিক্ষক ইলিয়াস আহমেদ জানিয়েছেন লকডাউন পরিস্থিতিতে সমাজের দিন আনা দিন খাওয়া মানুষ গুলো খুবই কষ্টের মধ্যে ছিল 
তাই সংস্থার পক্ষে থেকে এই সমাজ সেবা মূলক কাজ গুলো করা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি বুঝে তারা আরো ধরনের কাজ করবেন বলে আশা প্রকাশ করেন সংস্থার সদস্যরা।