পাঁচতলা ফ্লাট বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০৯ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার | আপডেট: ০৯:০৯ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
পাঁচতলা ফ্লাট বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্নঘাতী হল ২২ বছরের এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা শহরের বিনয় সরকার রোডে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠাই। ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম টিকলু বর্মন। তবে কি কারণে আত্মহত্যা করতে গেল এই যুবক, তা জানার চেষ্টা তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।
