রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভর্তি জালিয়াতিতে অভিযুক্ত চবি ছাত্র আটক

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৮:৪০ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

 

ভর্তি জালিয়াত চক্রের সাথে জড়িত সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের এক ছাত্রকে আটক করেছে সংশ্লিষ্ট প্রশাসন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে আটক করা হয় তাকে। আনোয়ার হোসেন ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র।


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, চবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জামশেদুল কবির নামে বাংলা বিভাগের সাবেক এক ছাত্র আটক হন।


তার তথ্যের ভিত্তিতে আনোয়ারকে আটক করা হয়। পরে তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান নিয়াজ।