মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শিশুদের ধর্ষণের চেষ্টা গ্রেপ্তার যুবক

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩০ এএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৯:৩০ এএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

 শিশুদের ধর্ষণের চেষ্টা গ্রেপ্তার যুবক। 

 দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করার দায়ে এক যুবককে গ্রেপ্তার করল মাল থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম জওহরলাল উরাও (২৮)।ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পানোয়ার বস্তিতে। মাল থানা সুত্রে জানাগেছে, শনিবার দুফুরে দুই ৯ ও ৩ বছরের দুই শিশু কন্যা রাস্তার পাসে খেলা করছিল। সেই সময় অভিযুক্ত যুবক তাদের চকলেট দেওয়ার নাম করে এক বাড়ির ভিতরে ডেকে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করার চেষ্টা করে। জানাজানি হতেই আশেপাশের মানুষ অভিযুক্তকে আটক করে। পরে সন্ধ্যা নাগাদ এক শিশু কন্যার বাবা থানায় অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়। 
মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তী বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।