রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

করোনার কবলে রদ রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার | আপডেট: ০৬:৩১ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠান

রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠান

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি কারী নভেল করোনা ভাইরাসের আতঙ্কে স্থগিত রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে, মূলত ভাইরাস এর প্রবল প্রকোপ থেকে নিয়ন্ত্রণ এর জন্য ই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ, এমনকি আবাসিকদেরও বাড়ি যেতে বলা হয়েছে। গতকাল রাজ্য সরকার ও সিদ্ধান্ত নিয়েছেন ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যতীত।

ভাইরাস ছড়ানোর আশঙ্কায় জমায়েতের উপরও নিষেধাজ্ঞা অনেক জায়গায় জারি করা হয়েছে। আর তারই প্রেক্ষিতে রায়গঞ্জেও ভারত সেবাশ্রম সংঘ রদ করল তাদের বিরাট করে হওয়া আসন্ন অনুষ্ঠানটি।