কোটি রুপির গহণায় দীপিকা
বিনোদন ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৬:২৮ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
প্রায় কোটি রুপি মূল্যের গহণায় বিয়ের আসরে বসতে যাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাড়ৃকোন। সম্প্রতি মুম্বাইয়ের আদ্ধেরির একটি জুয়েলারি থেকে এই মূল্যমানের গহণা কিনেছেন। এরমধ্যে হীরা খচিত মঙ্গলসূত্রের দামই ২০ লাখ রুপি। নিজের পাশাপাশি হবু বর রণবীর সিংয়ের জন্য একটি চেইন কিনেছেন। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের বরাতে এই খবর পাওয়া যায়।
আরো জানা যায়, আগামী ১৪ ও ১৫ নভেম্বর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা চূড়ান্ত। বিয়ে অনুষ্ঠিত হবে ইতালির লেক কেমোতে। শতাব্দির আলোচিত হওয়ার মতো জমকালো আয়োজনে। বিয়ে হবে দীপিকা ও রণবীরের স্ব স্ব রীতির উভয় পন্থায়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন উপস্থিত থাকবেন। বিয়ের কোনো ছবি ও ভিডিও ক্লিপ যেন ফাঁস না হয় এ জন্য অতিথিদের সেলফোন সঙ্গে না নিতে অনুরোধ করা হয়েছে।
সঞ্জয়লীলা বানসালির রাম-লীলা সিনেমার সেট থেকে শুরু, এরপর বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার অভিনয় করতে গিয়ে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হতে থাকে। প্রায় অর্ধ যুগের লুকোচুরি শেষে গত ২১ অক্টোবর বিয়ের দিনক্ষণ ঘোষণা করেন রণবীর-দীপিকা।
