মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রবীণ সিপিএম নেতা ও প্রাক্তন উপ প্রধানের জীবনাবসান

দেবজ্যোতি মুখার্জী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২০ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার | আপডেট: ০৯:২০ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

জীবনাবসান হল ওদলাবাড়ী অঞ্চল এলাকার প্রবীন কৃষক নেতা ও প্রাক্তন  সি পি আই এম পার্টি সদস্য  রমেশ লামা।শুক্রবার ভোর ৩-৩০ টা নাগাদ ধুমসীগাড়া নিজের বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার জীবনাবসান হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বৎসর।জন্ম থেকে ধুমসীগাড়ার বাসিন্দা ১৯৮৮ থেকে ২০১৮ পর্যন্ত সি পি আই ( এম)  পার্টি সদস্য ছিলেন।পরে অসুস্থতার জন্য সদস্যপদ নবীকরণ করেন নি।১৯৭৮ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি একটানা,ওদ লাবাড়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন ও ১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত ওদলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ছিলেন। এলাকার কৃষকসভার সাংগঠনিক বিস্তারে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।এলাকার অত্যন্ত জনপ্রিয় রমেশ লামা তার মধুর ব্যবহারের জন্য সবার কাছের লোক ছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা ও এক পুত্রকে রেখে গেছেন।