মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বড়রা শিশু সাথী বিদ্যানিকেতনের খুদেরা মাতলো বসন্ত উৎসবে

খান আরশাদ, বীরভূম।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৯ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ১০:০৯ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার

 

 

  খয়রাশোলের বড়রা শিশুসাথী বিদ্যানিকেতনের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হলো মঙ্গলবার। এই উপলক্ষে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের নিয়ে একটি শোভাযাত্রা করা হয় এবং গ্রাম পরিক্রমা করা হয়। লাল, হলুদ, সবুজ আবীর নিয়ে নিজেদের মধ্যে মাখামাখিতে মেতে ওঠেছিল শুধু তাই নয় গ্রামের বড়োদেরও রং মাখিয়ে আশির্বাদ নিয়েছে। গ্রামের বিভিন্ন মোড়ে রবীন্দ্রনৃত্য পরিবেশন করে ওই খুদেরা। প্রতিবছরের মতো এবারও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশ নেয় এই বসন্ত উৎসবে। বিশেষকরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা পাপিয়া চক্রবর্তী ,বিদ্যালয়ের শিক্ষক চন্দন পন্ডিত এর উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠেছিল বলে জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিমান ঘোষ।