সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গ্যাস সিলিন্ডার লিক হয়ে বাড়িতে আগুন রাজনগরে

খান আরশাদ, রাজনগর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার | আপডেট: ০৬:৪৯ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

 

 

      সোমবার সকাল বেলা গ্যাস সিলিন্ডার লিক হয়ে বাড়িতে আগুন লাগল। ঘটনাটি ঘটেছে রাজনগরের দামপাড়া গ্রামে। বাড়ির মালিক সেখ মুক্তার জানিয়েছেন তার বাড়ীর লোক সকালবেলা চা তৈরি করার জন্য গ্যাস ওভেন ধরাতে যান। সে সময়ই ঘটে দুর্ঘটনাটি। গ্যাস সিলিন্ডারটি কোন ক্রমে লিক হয়ে আগুন ধরে যায় সম্পূর্ন ওভেনটিতে। 

 

সেখান থেকে আগুন ছড়িয়ে তার খড়ের চালা বাড়িতে লাগে। তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন এবং আগুন কোনরকম নেভাতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। যদিও তার আগেই আগুন নিভিয়ে ফেলেন গ্রামবাসীরা। ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।