সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রবীন্দ্র-নজরুল বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া আয়োজিত রাজনগরে

খান আরশাদ, রাজনগর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার | আপডেট: ০৪:২৫ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার

 

রাজনগরের জয়পুরের রবীন্দ্র-নজরুল বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে। মোট ৬ টি ইভেন্টে মোট ৫০ জন খুদে পড়ুয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।

 প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কাজী ময়না, দেবজানি ঘোষ, শেখ শাহজাহান, চুমকি মণ্ডল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। প্রতিযোগিতাটি পরিচালনা করেন কাজী রাজা ও কাজী দোয়েল।