মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের কর্মী সম্মেলন

পল মৈত্র

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার | আপডেট: ০৮:৩৪ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার

মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের কর্মী সম্মেলন 

 গত ২ মার্চ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সুদূর দক্ষিণ দিনাজপুর জেলায় শনিবার বিকেলে বিধানসভা ভিত্তিক তৃণমূলের কর্মী সম্মেলন শুরু হল গঙ্গারামপুরে সাহা পারায় অবস্থিত মারোয়াড়ী ভবনে। এদিন বিকেলে এই সম্মেলনে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার,ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত, গঙ্গারামপুর টাউন তৃণমূল সুপ্রিমো অশোক বর্ধন, গঙ্গারামপুর ৪১ নং বিধানসভার বিধায়ক গৌতম দাস সহ সহস্রাধীক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আগামী নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নির্দেশে এই সম্মেলন চলছে রাজ্য জুড়ে। তা সফল করতে এদিন মারোয়াড়ী ভবনে উপস্থিত সকল স্তরের মানুষদের ভীড় ছিল লক্ষনীয়।