অভিজিৎ হত্যা মামলা
তদন্ত প্রতিবেদন পিছিয়ে ৯ ডিসেম্বর
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৫:২৬ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
৯ ডিসেম্বর ধার্য করা হলো ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। আদালতে এই তথ্য জানান শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর (উপ পরিদর্শক)।
যদিও মামলাটির তদন্ত প্রতিবেদন ৫ সেপ্টেম্বর সোমবার দেবার কথা ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে নতুন তারিখ নির্ধারণ করেন ঢাকা মহানগর হাকিম গোলাম নবী।
যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায় ও তার স্ত্রী ২০১৫ সালে অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে দেশে আসেন। ২৬ ফেব্রুয়ারি বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেবার কথা ছিল তার। ওইদিন রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হন বন্যা। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
টিএফ/এফসি
