রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তিস্তায় ভেসে আসা অঞ্জাত ব্যাক্তির মৃতদহ উদ্ধার

দেবজ্যোতি মুখার্জি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৭ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৮:১৭ এএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার

মালবাজার

সোমবার সকালে তিস্তা নদীতে ভেসে আসা এক অঞ্জাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল মাল থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার সাঁওগাও বস্তির পাসে তিস্তার চরে ওই ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা মাল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌয় মৃত দেহ উদ্ধার করে। মাল থানার ওসি শুভাশিস চক্রবর্তী জানান, মৃতদেহটি নদীর জলে ভেসে এসেছিল। বয়স আনুমানিক ৫০ বছর হবে। পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।