মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রোগী রহস্যজনক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১ মার্চ ২০২০ রোববার | আপডেট: ০৯:৪০ পিএম, ১ মার্চ ২০২০ রোববার

মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রোগী রহস্যজনকভাবে নিখোঁজ।

মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ওয়ার্ড থেকে চিকিৎসাধীন এক রোগী রহস্যজনকভাবে নিখোঁজ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ দায়ের করেছেন মালদা ইংরেজবাজার থানায় নিখোঁজ রোগীর স্ত্রী। জানা গেছে, নিখোঁজ হওয়া রোগীর নাম আবু তালাহা(‌৫২)‌। পুখুরিয়া থানার সম্বলপুরে বাড়ি তাঁর। গত শুক্রবার উচ্চ শর্করার কারণে তিনি মালদা মেডিকাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন। রবিবার তাঁর ছুটির কথা জানিয়েছিলেন চিকিৎসকেরা। তার আগে শনিবার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। স্ত্রী হাসনারা বিবি অভিযোগ করে বলেন,‘‌আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় নি। বাইরের ছিলাম। রাত ১০ টার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মালদা মেডিক্যাল কলেজের উদাসীনায় এভাবে নিখোঁজ হয়ে গেল। নিরাপত্তা কর্মীরা থাকার পরও কী এমন কান্ড, ভাবাই যায় না।’‌