মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চায়ের দোকান থেকে ৫০ টি মদের বোতল উদ্ধার

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:১২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১১:১২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

চায়ের দোকান থেকে ২০ রাউন্ড কার্তুজ ও ১ স্কুটি তার ভিতরে প্রায় ৫০টি মদের বোতল উদ্ধার।


: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরের আগে বিএসএফের ফ্রন্টইয়ার ব্যাটেলিয়ান ও মালদা হবিবপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে গোপন সূত্র খবর অনুযায়ী মাছ বাজার হাট সংলগ্ন একটি চায়ের দোকানে বৃহস্পতিবার দুপুরে হানা দেয় সেখান থেকে ২০ রাউন্ড কার্তুজ ও ১ স্কুটি ও তার ভিতরে প্রায় ৫০টি মদের বোতল যা সম্পূর্ণ বেআইনি উদ্ধার করে। যদিও অভিযুক্ত মালিক কে এখনো ধরা যায়নি। অভিযুক্ত দোকান মালিকের নাম দীপঙ্কর দাস। ঘটনার পর থেকে সে পলাতক। তার বাড়ি হব্বিপুর থানার গোলানি গঞ্জ এলাকায়। এই দিন হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি ও ৪৪ নম্বর ব্যাটেলিয়ান এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট লক্ষিন্দর যাদব এই অভিযানে সামিল ছিলেন।