মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

  সেভকে তিস্তায় ঝাঁপ দিয়ে মহিলার মৃত্যু এলাকায় চাঞ্চল্য। 

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার


 মঙ্গলবার সকালে সেভক করনেশন সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে মারা গেলেন এক বয়স্কা মহিলা।নাম নারায়নি পাল (৬৩)।বাড়ি শিলিগুড়ি শহরের হায়দার পাড়ায়।স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার   সকালে ওই মহিলা উপর থেকে নদীর বুকে ঝাঁপ দিতে দেখে কিছু লোক। হটাৎ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে সেভক ফাঁড়ির পুলিশ। পরে পুলিশ ও অন্যাদের সাহায্যে প্রায় ২৫০ ফুট নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে তার পরিচয় জানা যায়নি।সেভক
ফাঁড়ির পুলিশ জানায় মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে মেডিকেল থেকে অন্য এক সুত্রে জানাগেছে, মেডিকেল কলেজে বাড়ির লোকজন এসে সনাক্ত করে। আরও জানাগেছে, ওই মহিলা মানসিক ভারসাম্য হীন ছিলেন। মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।