শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হলো যুবকের

দেবজ্যোতি মুখার্জি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার | আপডেট: ০৯:২২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

পিকনিক করতে গিয়ে নদীর জলে পড়ে মৃত্যু হলো এক যুবকের। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের ইন্ডং চাবাগান সংলগ্ন মুর্তি নদীতে।  

মৃত যুবকের নাম কিরন মুন্ডা (২৮)। বাড়ি ইন্ডং চাবাগানের অশোক লাইন শ্রমিক বস্তিতে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার বিকালে অন্যান্যদের সাথে ওই যুবক চা বাগান সংলগ্ন মুর্তি নদীতে পিকনিক করতে যায়। বিকাল ৪টা নাগাদ ওই যুবক মুর্তি নদীর জলে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে আচমকা পা হড়কে গভীর জলে পড়ে যায়। ঘটনা নজরে আসতেই পিকনিকে অন্যান্যরা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচৈতন্য যুবককে অন্যান্যদের সাথে নিয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। 
এই ঘটনায় ইন্ডং চাবাগানে শোকের ছাঁয়া নেমে আসে। পুলিশ জানিয়েছে রবিবার তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 
চা বাগানের ম্যানেজার রজত দেব জানান, ঘটনাটি মর্মান্তিক।