সফর শাহ্ বাবার উরষ উদযাপিত হল রাজনগরে
খান আরশাদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:২৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ১০:২৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
বীরভূম
প্রতিবছরের মতো এবারও ৮-ই ফাল্গুন বীরভূমের রাজনগর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন সফর শাহ্ বাবার উরষ উদযাপিত হলো। এই উপলক্ষে স্থানীয় ভক্তরা এখানে এসে ফুল, সিন্নি ও চাদর চড়ান। এই উরষ অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে মহঃ সরিফ জানান তারা দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় এই উরষ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে বাবার মাজারে এসে অনুষ্ঠানে অংশ নেন। এখানে ভক্তরা নিজেদের মনোকামনা সিদ্ধির উদ্দেশ্যে মানত করে থাকেন এবং তাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয় বলে জানান তিনি। হিন্দু-মুসলিম সবারই সমাগমে ৮-ই ফাল্গুন এই সফর বাবার সমাধিক্ষেত্রটি একটি মিলন ক্ষেত্রে পরিণত হয়।
