সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদায় পথ দুর্ঘটনায় মৃত ছাত্র

হক নাসরিন বানু , মালদহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ০৯:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

 মালদা:

মালদায় মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে শুক্রবার ট্রাক্টরে চেপে বাড়ি ফেরার পথে  ট্রাক্টরের সামনের চাকা ভেঙে পাল্টি হয়ে চাপা পড়ে যায় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে আনা হলে কর্মরত ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম এমরুল কায়েশ( ১৬) মালদা থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর পাড়া এলাকায় বাড়ি তার। সে যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।