সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ইংরেজবাজার পৌরসভার দুই ওয়ারডে আন্তর্জাতিক ভাষা দিবস

হক নাসরিন বানু , মালদহ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ০৯:৩৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

মালদা:

মালদা ইংরেজবাজার পৌরসভার ২২ ও ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়।
শুক্রবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় ঝলঝলিয়া হিন্দি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জু তিওয়ারি। এছাড়াও ভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, ওয়ার্ড কমিটির সদস্য ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এদিন নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে।
এছাড়া জেলার বিভিন্ন প্রান্তে ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।