মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ট্রাক ও যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ জখম ৫ মেটেলিতে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:০৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

 ট্রাক ও যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ জখম ৫ মেটেলিতে। 
 ডুয়ার্সের মেটেলি ব্লকে রাজ্য সরকে ট্রাক ও যাত্রীবাহী ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে সামান্য আহত হলো ৫ জন যাত্রী।আহত যাত্রীদের চালসার মঙ্গলবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গিয়ে গাড়ি দুটিকে আটক করে।বৃহস্পতিবার দুফুরে ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের চালসা-মেটেলি রাজ্য সড়কের চালসা সংলগ্ন এলাকায়।জানা যায়,এদিন খালি ওই ট্রাকটি চালসা থেকে মেটেলির দিকে যাচ্ছিল।উল্টো দিক থেকে চালসার দিকে যাত্রীবাহী ছোট গাড়িটি আসছিল।রাস্তার ওপরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয় জনগণ আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের মঙ্গলবাড়ি হাসপাতালে চিকিৎসা চলছে।