বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজধানীতে কাপড়ের দোকানে আগুন

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০১:০৯ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০১:০৯ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

 

রাজধানীর মিরপুর-১০ নম্বরে চন্দ্রবিন্দু নামের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার সময় মার্কেটটি তালাবদ্ধ ছিল।মার্কেটের তিনটি রেডিমেট কাপড়ের শোরুম পুড়ে ছাই হয়ে গেছে।তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছে।  অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।