রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পুলিশের উদ্যোগ

চা বাগানের পড়ুয়া শিশুদের পিকনিক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার | আপডেট: ০৭:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার

প্রত্যন্ত চা বাগানের দুঃস্থ পরিবারের ছেলে মেয়েদের নিয়ে পিকনিকের আয়োজন করলো মাল থানার পুলিশ। আজ রবিবার মাল শহর সংলগ্ন মাল নদীর ধারে ওই পিকনিকের আয়োজন করে পুলিশ। জেলা পুলিশের তরফে মাল ব্লকের ৫ টি কিরণ স্কুলের প্রায় ১৫০জন ছেলে মেয়ে এদিন এই পি পিকনিকে সামিল হয়।

উপস্থিত ছিলেন মাল এস ডি পি ও দেবাশীষ চক্রবর্তী, মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা প্রমুখ। এস ডি পি ও জানান,জেলা পুলিশের তরফে মাল মহকুমায় ২২ টি কিরণ স্কুল চলছে।এখানে চা বাগানের দুঃস্থ পরিবারের ছেলে মেয়েরা পড়াশুনা করে।বছরের এতদিন তারা হাতে বাড়ির বাইরে আনন্দ করতে পারে তার জন্যই এই উদ্যোগ।এদিন মাল থানার ও সি শুভাশিস চক্রবর্তীর আয়োজনে এই পিকনিক করা হয়।এদিন তাদের খেলার সামগ্রীও দেওয়া হয়।পিকনিকে এসে দারুন খুশি পড়ুয়ারাও।