শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৬ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমের খয়রাশোল

হিংলো জলাধারের কাছে মিলল মাথার খুলি, চঞ্চল্য

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার | আপডেট: ১০:১১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

বীরভূম

বীরভূমের খয়রাশোল ব্লকের বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসলাম কুড়িগ্রামের কাছে হিংলো জলাধারের পাশে কতগুলি মাথার খুলি মিলল। প্রথমে স্থানীয়দের নজরে এগুলি আসে। বিশালাক্ষী থান-এর কাছাকাছি জায়গায় এগুলি দেখতে পান স্থানীয়রা। এখানে তিনটি মাথার খুলি, হাতের হাড়, মা কালীর ছবি, 6-7টি ত্রিশূল ঘন্টা, ঘটি, বটি এসব জিনিস পড়ে থাকতে দেখা যায় ।এগুলি এখানে পড়ে থাকতে দেখে স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অনুমান হয়তো কোন তান্ত্রিক সাধনা লাভের উদ্দেশ্যে এইসব জিনিসগুলি এখানে জড়ো করে রেখেছে। স্বভাবতই ঘটনায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে লোকপুর থানার পুলিশ।