সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জয়ী বিবেকানন্দ স্পোর্টিং এবং জেপি থান্ডার

জব্বার আলী ইসলামপুর

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার | আপডেট: ১২:২৬ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

নক আউট ক্রিকেট টুর্নামেন্টে জয়ী বিবেকানন্দ স্পোর্টিং এবং জেপি থান্ডার
 জব্বার আলী, ইসলামপুর ,পুষ্প প্রভাত নিউজ নিউজ 10 ফেব্রুয়ারি 2020
সোমবার ইসলামপুর আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে মিলন পল্লী ইলেভেন স্টার এর পরিচালনায় তথা ব্যবস্থাপনায় 12 দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় কোয়াটার ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মিলন পল্লী মিলন তারানজি বাড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং জেপি ঠান্ডার ইসলামপুর এবং মডার্ন স্পোটিং ক্লাব মিলন পল্লী।কালিদাস মন্ডল স্মৃতি চ্যাম্পিয়ন এবং প্রাণ কৃষ্ণ সরকার মেমোরিয়াল রানার্সআপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় এই কোয়ার্টার ফাইনাল খেলায় জয় লাভ করে যথাক্রমে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং জেপি থান্ডার ইসলামপুর ।ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন যথাক্রমে রবি ঠাকুর এবং কানাইয়া।
মঙ্গলবার প্রথম কোয়াটার ফাইনালে অংশগ্রহণ করবে মুক্তি সংঘ এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে জন্টি ইলেভেন। দ্বিতীয় কোয়াটার ফাইনালে অংশগ্রহণ করবে ঝিটকিয়া ইলেভেন স্টার এবং বটতলা কালীবাড়ি পাইওনিয়ার্স' ক্লাব। 16 ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।